বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

টঙ্গীতে নির্মাণাধীন ড্রেন থেকে মানুষের মাথার খুলি উদ্ধার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩০ বার

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর স্টেশন রোডের সিডিএল ভবনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নির্মাণাধীন ড্রেন থেকে মানুষের মাথার খুলি উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি নির্মাণাধীন ড্রেনে একজন পথচারি মানুষের মাথার খুলি দেখতে পায়। এই ঘটনার পর মহাসড়কে ড্রেনের চারপাশে পথচারিরা ভিড় করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে খুলি উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার এসআই আশরাফুল ইসলাম জানান, মাথার খুলিটি নারী না পুরুষের তা বোঝা যায়নি। মুখের ওপরের পাটিতে ১৩টি দাঁত আছে, মাথার মগজ থেকে রক্ত মিশ্রিত তরল পদার্থ বের হচ্ছে। সিআইডি পরীক্ষা করে ফরেনসিক রিপোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories