গাজীপুরসহ বিভিন্ন এলাকার ৩৭ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার করেছে র্যাব।
গাজীপুর, বিমানবন্দর, বনানী, মহাখালী, টঙ্গী ও এলাকা হতে ০০৭ গ্রুপ, বাবা গ্রুপ, জাউরা গ্রুপ, ভোল্টেজ গ্রুপ, ডি কোম্পানি ও জাহাঙ্গীর গ্রুপসহ বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের ৩৭ জন সদস্য গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার দুপুর ৩টায় উত্তরার র্যাব কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-১ গণমাধ্যমকে এই তথ্য জানায়, গ্রেপ্তারকৃতরা হলো,১) রাসেল(১৭), ২) আরাফাত (১৭), ৩) রবিন (১৫), ৪) আল-আমিন (২৪), ৫) ইসলাম (২৯), ৬) জুয়েল (২২), ৭) রবিউল (১৬), ৮) মুরাদ (১৭), ৯) মাহাবুব (১৯), ১০) সাদ (২২), ১১) রোহান(২২), ১২) মনা (২৮), ১৩) হৃদয় (২০), ১৪) ওবায়েদ (১৮), ১৫) মোঃ জিসান(১৯), ১৬) মোঃ আকাশ (৩০), ১৭) মোঃ ঈমন (২০), ১৮) মোঃ রমজান (২১), ১৯) মোঃ সজিব(১৮), ২০) মোঃ শাকিব (২২), ২১) মোঃ রাজিব (১৯), ২২) মোঃ আমির হোসেন (৩৬), ২৩) শাহজাহান সাজু রাসেল (৪৫), ২৪) মোঃ জিলাদ মিয়া (২০), ২৫) মোঃ র্হদয় (১৯), ২৬) আঃ রায়হান (১৫), ২৭) মোঃ বাবু মিয়া (২২), ২৮) মোঃ শাহজাহান (২১), ২৯) মোঃ জালাল মিয়া (২৮), ৩০) লামিম মিয়া (১৫), ৩১) মোঃ রাকিব (১৬), ৩২) মোঃ হিরা মিয়া (১৭), ৩৩) ইমরুল হাসান (১৭), ৩৪) মোঃ সাকিন সরকার রাব্বি (১৮), ৩৫) মোঃ সুজন মিয়া (১৯), ৩৬) খাইরুল (১৯), ৩৭) রাহাত (১৯)’দেরকে গ্রেফতার করে।
র্যাব জানায়, আসামীদের নিকট হতে ৫০০ গ্রাম গাজা, ২৪টি মোবাইল, ০১টি ব্লেড, ০১টি কুড়াল, ০১টি পাওয়ার ব্যাংক, ০৫টি রড, ১৬টি চাকু, ০৩টি লোহার চেইন, ০১টি হাতুড়ী, ০১টি মোটরসাইকেল এবং নগদ ২৪২৫০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ওসহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অধিনায়কের পক্ষে মোঃ মাহফুজুর রহমান জানান, আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৭ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ধর্ষণ ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। সকল আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
Leave a Reply