গাজীপুরের টঙ্গীর কলেজগেট এলাকায় আজমত উল্লা খান স্কুল এন্ড কলেজে শুক্রবার সকালে শিক্ষক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড, আজমত উল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের (আসন ১৩) সাবেক সংসদ সদস্য শামসুন নাহার ভূঁইয়া।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাহেদুর রহমান বাবু’র সঞ্চালনায় ও টঙ্গী কমার্স কলেজের চেয়ারম্যান সরকার জাহিদুল ইসলাম টিপু’র সহযোগিতায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আজমত উল্লা খান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক বাবু রমেশ চন্দ্র মন্ডল।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ নেতা জাকির হোসেন খোকন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হামিদা বেগম, টঙ্গী থানা যুবলীগের সাবেক সভাপতি এম এ সাত্তার মোল্লা, টঙ্গী সরকারী কলেজের প্রভাষক এরশাদ হোসেন আসাদ, আল হেলাল স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহ, অক্্রফোর্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, রুমাইয়া ইয়াসমিনসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও সুশীল সমাজের লোকজন।
Leave a Reply