বন্ধু এসে ঘুরে যাও মোর খুলনা ফুলতলার গাঁয়ে
গাছের পাতায় বাতাস বহে বৃক্ষের শীতল ছায়ে।
ডালা হাতে ফুল তুলতে যাই মোরা ফুলের বনে
দেখবি আয় বকুল গাছে বসা কত সুন্দরী কনে।
আলতা পড়া ঐ সুন্দরীর রাঙ্গা দুটি পায়
নূপুর বাজে মুরচ্ছনাতে দেখবি চলে আয়।
মেহেদী হাতে দোলনায় দোলে ঐ গাছের ডালে
তাদের কন্ঠে মধুর সুর কবিতা গান সুরে সুরে বলে।
বিভিন্ন রঙ্গের শাড়ি পড়া দেখবি কত সুন্দরী নারী
ভালোবাসায় মুগ্ধ হয়ে তুই যেতে চাইবি না গাঁ ছাড়ি।
ছলাকলা দেখবি যদি মোর ফুলতলার গাঁয়ে আয়
গাঁয়ের ডালে পা ঝুলিয়ে কনে কাঁচা পেয়ারা খায়।
রুপে তাঁর ঝলক দেয় গাঁয়ে তাদের কাঁচা হলুদ বরণ
এক পলক দেখিস যদি করবি সারা জীবন স্মরণ।
উদাস হয়ে এক নজরে দেখবি মুখের তাদের হাঁসি
পাগল পাড়া হয়ে বলবি আমি তোমাকে ভালোবাসি।
কলসি কাঁখে হেলে দুলে যায় তারা নদীর ঐ ঘাটে
রাখালের বাঁশির সুর শুনিয়া তোর হৃদয় যাবে ফেটে।
বসন্তের কোকিল ডাকে দেখবি গাছের ডালে বসে
উতালা হয়ে গাঁয়ের লোকে দেখিস ছুটে আসে।
শাতার কাটে গাঁয়ের মেয়ে তোলে শাপলা ফুল
মালা গেঁথে গলে পড়ে দিয়ে কানে মতির দুল
গভীর রাতে শুনবি আয় মাঝির ভাটিয়ালি গান
আমার গাঁয়ের প্রকৃতি দেখে বন্ধু ভরে যাবে প্রাণ।
Leave a Reply