বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

টঙ্গীতে মোটরসাইকেল বাস সংঘর্ষে নিহত দুই

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭২ বার

মঙ্গলবার সকাল ১১ টায় টঙ্গীর চেরাগআলী বিআরটিএ প্রকল্পের ফ্লাইওভার ব্রিজে পাঠাও মোটর সাইকেল যোগে নামার সময় যাত্রীবাহী বাসের সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ডুয়েট এর স্থাপত্য বিভাগের শিক্ষক রাম চন্দ্র সাহা (৩৩)সহ পাঠাও চালক নিহত হয়েছে। জানা যায়, বুয়েটের সাবেক ছাত্র ও ডুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষক মোহাম্মদপুরের বাসা থেকে গাজীপুরের শিমুলতলী ডুয়েয়েটে পাঠাও এর মোটরসাইকেল যোগে যাওয়ার পথে ঢাকাগামী অজ্ঞাতনামা যাত্রীবাহী একটি বাসের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটরসাইকেলে যাত্রীসহ চালেকর মৃত্যু হয়। এদের মধ্যে নিহত শিক্ষকের মৃতদেহ টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রয়েছে। অজ্ঞাত চালকের মৃতদেহ ঘটনাস্থলে রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাটাও চালকের নাম ঠিকানা সনাক্তকরণের চেস্টা করছেন। এ ব্যাপারে ঘটনার প্রত্যক্ষদর্শী বিআরটিএ প্রকল্পে কর্মরত নিরাপত্তাকর্মী নাজিমুদ্দিন জানান, আমরা শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে আনার পর কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপর মৃতদেহটি ঘটনাস্থলে আছে। টঙ্গী পূর্ব থানা পুলিশ জানান, আমরা ঘটনাস্থলে আছি, লাশ সনাক্তের চেস্টা চলছে। পরে সব জানানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories