রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

কারামুক্তির পর খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের প্রথম সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭০ বার

প্রায় সাড়ে তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ করেছেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। এ সময় বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে দীর্ঘ সময় নানা বিষয়ে আলোচনা হয়।
সোমবার রাত সোয়া আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় যান ফখরুল। প্রায় এক ঘণ্টা তিনি সেখানে অবস্থান করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই বৈঠকের তথ্য নিশ্চিত করে জানান, খালেদা জিয়ার শারীরিক খোঁজ নিতে এসেছিলেন বিএনপি মহাসচিব। এ সময় দুই নেতার মধ্যে বিএনপির আন্দোলনসহ নানা বিষয়ে কথা হয়েছে। গত বছরের ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হন বিএনপি মহাসচিব। প্রায় সাড়ে তিন মাস কারাভোগের পর বৃহস্পতিবার জামিনে মুক্তি পান ফখরুল। এদিকে খালেদা জিয়া দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি বাসায় ফিরেছেন। সেখানেই তার চিকিৎসা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories