বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

আরও ৮ মামলায় গ্রেপ্তার দেখানো হলো দুদুকে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৫ বার

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে রাজধানীর পৃথক তিন থানায় দায়ের হওয়া আট মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতানা সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য এদিন বেলা ৩টায় সময় ঠিক করেছেন। আসামিপক্ষে আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজধানীর পল্টন থানার চার, রমনা থানার তিন ও বাড্ডা থানার এক মামলায় শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে আজকে বেলা তিনটায় জামিন শুনানির জন্য সময় ঠিক করেন। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আট মামলায় দুদুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা। ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল শামসুজ্জামানের বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories