রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

তিন বিভাগে আজ বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭ বার

শুক্রবার খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় এবং নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবারও দেশের কোনো কোনো অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের পাঁচ জেলায় বৃষ্টি হয়েছে।
সর্বোচ্চ আট মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে যশোরে। এ ছাড়া রাজশাহীতে দুই মিলিমিটার এবং পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার কুমারখালীতে এক মিলিমিটার করে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, কোথাও কোথাও সামান্য ঝোড়ো বৃষ্টি হয়েছে। যশোর, মাদারীপুর, ফরিদপুর ও কুমিল্লায় বৃষ্টি হয়েছে। তবে আজ বৃষ্টি খুব বেশি হবে না, হলেও তা হালকা বা সামান্য হতে পারে। চলতি মাসের ২০ তারিখের পর আবার দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।
এদিকে সারা দেশে শুক্রবার দিনের তাপমাত্রার তেমন পরিবর্তন না হলেও কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা।
শনিবারও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বাড়তে পারে দিনের তাপমাত্রা। সোমবার থেকে আবার দিন ও রাতের তাপমাত্রা কিছুদিনের জন্য ক্রমান্বয়ে বাড়তে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা আগের দিনের তুলনায় বেড়েছে ১.৮ ডিগ্রি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে, ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories