শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

ভালোবাসা

শাহজালাল সুজন
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৩ বার

ভালোবাসা দিবস মানে
হরেক কিসিম অর্থ জানে
ভ্যালানটাইন নামে,
বিনোদন আর মাস্তি করে
ভালোবাসার নামের তরে
এইতো নশ্বর ধামে।

বেচাকেনা ভবের হাটে
কৌশল করে ফেলে বাটে
উঠতি বয়স জনে,
নোংরামি আর কত কিছু
লোভের মোহে টাকার পিছু
কাম বাসনায় মনে।

রূপের নেশায় উন্মাদ হয়ে
নীল ছোবলে যায় যে ক্ষয়ে
দুঃখ আসে ঘরে,
সাদা মনে থাকলে আশা
প্রীতির বন্ধন হৃদে বাসা
সুখ আলয়ে ভরে।

ভালোবাসা দিবা রাতি
ঘরের গিন্নি জীবন সাথী
প্রেম পরশে থাকে,
আদর দিয়ে আগলে রেখো
প্রেমের অর্থ বুঝবে দেখো
খুনসুটির ওই বাঁকে।

ভালোবাসা গড়ো দিলে
মায়ের ভজন আল্লাহ মিলে
দেখো কিতাব খুলে,
বাবা ভাই বোন সন্তান তরে
বিলিয়ে দাও হৃদয় চরে
কেন রইলে ভুলে ?

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories