বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জানা গেল ৪৬তম বিসিএস প্রিলিমিনারির নতুন তারিখ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১ বার

লতি বছরের মার্চে হওয়ার কথা ছিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। কিন্তু দুই সিটির নির্বাচন ও রমজানকে সামনে রেখে এই তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
এরপর থেকেই শোনা যাচ্ছিল এবারের বিসিএসের প্রিলিমিনারি পর্বের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঈদের পর। তেমনটাই হতে যাচ্ছে বলে এবার নিশ্চিত করেছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক সূত্র।
সূত্র বলছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হতে পারে ঈদুল ফিতর। এ অবস্থায় পরীক্ষা হতে পারে ২০ এপ্রিলের পর।
এর আগে ১৮ জানুয়ারি পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।’ কিন্তু দুই সিটি করপোরেশনের নির্বাচন ও রমজান মাসের কারণে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় পরীক্ষার তারিখ।
প্রসঙ্গত, গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে আবেদন প্রক্রিয়া চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এবারের বিসিএসে মোট পদ ৩ হাজার ১৪০টি। বিপরীতে জমা পড়েছে ৩ লাখ ৩৮ হাজার আবেদন।
৪৬তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এরমধ্যে সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি ৫২০ জন নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ছাড়া প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories