রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

গাজীপুর সিটি করপোরেশন: ৩ প্যানেল মেয়রের পদ বহাল

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৩ বার

গাজীপুর সিটি করপোরেশনের তিন কাউন্সিলরকে প্যানেল মেয়র নির্বাচিত করে মেয়রের নেওয়া সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। সিটি করপোরেশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। এর ফলে তাদের কার্যক্রম চালিয়ে যেতে বাধা নেই বলে জানিয়েছেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু।
কাউন্সিলর নুরুল ইসলাম নুরুর করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি হাইকোর্ট তিন কাউন্সিলরকে প্যানেল মেয়র নির্বাচিত করে মেয়রের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন।
সেই সঙ্গে তাদের নির্বাচিত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। তিন প্যানেল মেয়র হলেন–কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল, মোছা. রাখি সরকার ও মো. মিজানুর রহমান।
সিটি করপোরেশনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন ও মোতাহার হোসেন সাজু। আর রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories