বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

বরিশালে অপ্রয়োজনে রাস্তায় বের হলেই আটক-জরিমানা

জেলা প্রতিনিধি, বরিশাল
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১০৪ বার

বরিশালে লকডাউনের ৮ম দিনে লঞ্চ-বাস, থ্রি হুইলার এবং কিছু দোকান বন্ধ থাকা ছাড়া প্রায় সব কিছুই স্বাভাবিক হয়ে গেছে। রাস্তাঘাটে মানুষ এবং রিক্সা, মোটরসাইকেল, ব্যক্তিগত যান এবং পণ্যবাহী যান চলাচল আগের চেয়ে বেড়েছে। অপরদিকে লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে আজ গ্রেফতার শুরু করেছে প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনী। 

লকডাউনের ৮ম দিনে বৃহস্পতিবার আগের ৭ দিনের চেয়ে রাস্তাঘাটে বেড়েছে মানুষের চলাচল। রিক্সা, মোটরসাইকেল, ব্যক্তিগত যান এবং পন্যবাহী যানবাহন চলাচলও বেড়েছে। সকালের দিকে মানুষ এবং যানবাহনের চাপে নগরীর সদর রোড এবং সাগরদী এলাকায় ক্ষনে ক্ষনে সৃস্টি হয় যানজটের। নগরীর পোর্ট রোড মাছের আড়ত, বাজার রোডসহ নগরীর অন্যান্য বাজারগুলোতে সকালের দিকে প্রচুর ভীর ছিলো। বেলা বাড়ার সাথে সাথে বাজারগুলো ফাঁকা হয়ে যায়। মুদি, কনফেকশনারী এবং ওষুধের দোকান ছাড়াও নগরীতে অন্যান্য ধরনের অনেক দোকানপাঠ খুলেছে। 

এদিকে লকডাউন এবং স্বাস্থ্য বিধি বাস্তবায়নে বৃহস্পতিবার ৮ম দিনে বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষকে আটক  শুরু করেছে ভ্রাম্যমান আদালত এবং আইন শৃঙ্খলা বাহিনী। নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অপরদিকে মেট্রো পুলিশ নগরীর প্রবেশপথ সহ গুরুত্বপূর্ণ ২০টি স্থানে চেকপোস্ট স্থাপন করে মানুষের অবাধ চলাচল নিয়ন্ত্রন করছে। এছাড়াও পুলিশ, র‌্যাব, সেনা বাহিনী এবং বিজিবি নগরীতে কড়া টহল দিচ্ছে। অপ্রয়োজনে কেউ রাস্তায় বের হলে তাকেই আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করছে আইন শঙ্খলা বাহিনী। দুপুর পর্যন্ত মোট ১৯ জনকে আটক করে ডিটেনশন খাটিয়ে ১৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দিয়েছে পৃথক ভ্রাম্যমান আদালত। 

জনস্বার্থে জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories