ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার ১০ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সিনেট-সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, ঢাবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন হলের প্রাধ্যক্ষসহ প্রায় দুইশত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
Leave a Reply