সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :

ফের জেকে বসছে শীত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৫ বার

কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির পর বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমেছে। এ দিন তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবারও ঢাকাসহ উত্তাঞ্চলে শীতের অনুভূতি বেড়েছে।
রংপুর বিভাগের ওপর দিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা ছিল উত্তরের এ জেলাতেই। অর্থাৎ, একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আগামী ৫ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আগামী দু’দিন কমতে পারে রাতের তাপমাত্রা। এই অবস্থায় আগামী তিন দিনে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এর মধ্যে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পর দিন শনিবার একই সময় পর্যন্ত দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং উত্তরাঞ্চলে তা বৃদ্ধি পেতে পারে। আর এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া শনিবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories