সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২ বার

দেশের কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। বাড়তে পারে শীত। এছাড়া কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, সিলেট বিভাগের দু’এক জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে দেশের অধিকাংশ স্থানে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় ঘনকুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ-পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিলো রাঙ্গামাটিতে ২৯ ডিগ্রি। এ ছাড়া দেশের গোপালগঞ্জ ও সিলেটে সামান্য বৃষ্টিপাত হয়েছে।
এছাড়া বৃহস্পতিবারে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ দিনও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া মধ্যরাত থেকে কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories