সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

জিএম কাদেরের বিরুদ্ধে যে অভিযোগ আনলেন এরশাদের সন্তান এরিক এরশাদ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৮৩ বার

আজ সংবাদ সম্মেলনে আসলেন  সাবেক রাষ্ট্রপতি এরশাদের ছোট ছেলে শাহাতা জারাব এরিক। অভিযোগের তীর ছুড়লেন তার চাচা জি এম কাদেরের বিরুদ্ধে। এরিক বলেন, আজ আমার বাবা নেই। এই সুযোগে আমার চাচা জিএম কাদের জন্ম পরিচয় তুলে আমার ও আমার মা বিদিশা এরশাদের বিরুদ্ধে গত দুদিন ধরে নিউজ করাচ্ছেন। আমার ও আমার মায়ের কিছু হলে আমার চাচা জিএম কাদের দায়ী থাকবেন।

আজ বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় এরিক এরশাদ ও তার মা বিদিশার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে এরিক বলেন, বাবার মৃত্যুর পর থেকে সহায় সম্পত্তির লোভে চাচা জিএম কাদের ষড়যন্ত্র করে আসছেন। এখনও তিনি ষড়যন্ত্র করছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সংবাদ সম্মেলনে এরিকের মা বিদিশা এরশাদ উপস্থিত না থাকলেও হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পক্ষে চেয়ারম্যান কাজী মামুনুর রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories