মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

গাজীপুরে নবজাতকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ বার

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের জলপাইতলা বাজারের পাশে ব্রিজের নিচে আবর্জনার স্তূপ থেকে অজ্ঞাত এক নবজাতক ছেলে শিশুর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। কাপাসিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
২৬ জানুয়ারি সকালে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার উপপরিদর্শক রাশেদ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুটির নিচে কৃষি জমিতে কাজ করতে গিয়ে স্থানীয়রা শিয়াল অথবা কুকুরে কামড়ানো ক্ষত-বিক্ষত নবজাতকের লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এলাকাবাসীর ধারণা, ভূমিষ্ঠ হওয়ার পরেই শিশুটিকে হত্যা করে কেউ ওই এলাকায় ফেলে গেছে।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ মিয়া জানান, সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা বলা যাবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories