বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

মেসেঞ্জারে তাক লাগানো নতুন ফিচার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৬৬ বার

ফেসবুক মেসেঞ্জারের জন্য বহুল আকাঙ্ক্ষিত এক সুবিধা নিয়ে এসেছে মেটা। তা হলো এখন থেকে মেসেঞ্জারে কাউকে পাঠানো মেসেজ সম্পাদনা বা এডিট করা যাবে।
নতুন এই আপডেট আসার ফলে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের ভেতর সেটাকে এডিট করা যায়।
মেসেঞ্জারের কোনো ‘সেন্ট’ বা পাঠানো মেসেজ এডিট করতে হলে সেন্ড করা বার্তার ওপর চাপ দিতে হবে।
এটা মোবাইল অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য। ওয়েবে এখনও এই ফিচারটি অ্যাড করা হয়নি।
অপশনগুলোর ভেতর ‘more’ এ ক্লিক করে সেখান থেকে ‘edit’ এ ক্লিক করতে হবে। ‘Forward’, ‘Bump’, ‘Remove’ এর মতো অপশনের সঙ্গে এটিও দেখতে পাবেন।
এই ‘Edit’ অপশন শুধু ১৫ মিনিটের মধ্যে পাঠানো মেসেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ১৫ মিনিটের সময়সীমা পার হয়ে বেশি হয়ে গেলে মেসেজ আর এডিট করা যাবে না। সেক্ষেত্রে আনসেন্ড করে নতুন করে মেসেজ পাঠানো যেতে পারে।
এ বিষয়ে মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা এডিট করা মেসেজ ‘রিপোর্ট’ করতে পারবেন। অর্থাৎ কোনো নেতিবাচক মেসেজ পাঠিয়ে পরে সেটা এডিট করলেও তা রিপোর্টযোগ্য এবং মেটা কর্তৃপক্ষ এডিট হওয়ার আগের মেসেজও দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। পাশাপাশি, সম্প্রতি এনক্রিপ্টেড চ্যাট চালুরও ঘোষণা দিয়েছে মেসেঞ্জার।
মেটার ভাষ্যমতে, ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ এর মাধ্যমে বার্তা ও কলের বিস্তারিত তথ্য শুধু প্রেরক ও প্রাপক দেখতে পাবেন, এমনকি মেটার কাছেও তা দৃশ্যমান হবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories