বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

ওসিসহ ৬ পুলিশকে পিটিয়ে নদীতে নিক্ষেপ, ফাইলপত্র লুপাট, ২৬ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ১৫১ বার


সুনামগঞ্জের ছাত‌কে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে নৌ পুলিশের ওসি-এসআইসহ ছয় সদস্যকে নদীতে ফেলে দেওয়া হয়। এ সময় ১১টি মোবাইল, চারটি হাতকড়া, জব্দকৃত মালামাল ও নৌ পুলিশের গুরুত্বপূর্ণ ফাইল লুটপাট করা হয়।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ও ছাতক পৌরসভার কাউন্সিলর, যুবলীগ ও ছাত্রলীগ, শ্রমিক লীগ নেতা, ইজারাদার, বোমা মে‌শিন তৈ‌রিকারকসহ ২৬ জনের না‌মে নৌ পু‌লিশ মামলা করেছে।

এ ঘটনায় স‌ঙ্গে জ‌ড়ি‌ত আসামি‌দের গ্রেপ্তার কর‌তে পু‌লিশ পৃথক পৃথক স্থা‌নে পু‌লিশ যৌথ অভিযান চা‌লি‌য়েছে। পরে কোম্পানীগ‌ঞ্জ উপ‌জেলার লম্বাকা‌ন্দি গ্রা‌মের রজু মিয়ার পুত্র শাহাদাত খাকে (৩৭) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তিনি এ মামলার ৬ নাম্বার এজাহারভূক্ত আসামি ব‌লে পু‌লিশ নি‌শ্চিত ক‌রেন।মামলা দা‌য়েরের পর থে‌কে বালু খেকো উত্তোলনকা‌রী ইজারাদার চত্রুরা পু‌লি‌শের ভয়ে বাসা বা‌ড়ি ছে‌ড়ে আত্মগোপ‌নে চ‌লে গে‌ছেন ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার এসআই সায়েম চৌধুরী জানান, শাহাদাত খা (৩৭) না‌মে একজন আসামি‌কে গ্রেপ্তার করে মঙ্গলবার বিকা‌লে ছাতক থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে। বাকি আসামি‌দের গ্রেপ্তারে অভিযান অব্যাহত র‌য়ে‌ছে।

এ ব্যাপারে নৌ পুলিশের এসপি শম্পা ইয়ামিন এ ঘটনায় মামলা দা‌য়েরের সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, অপরা‌ধী যেই হোক, তা‌দের বিরু‌দ্ধে ক‌ঠোর ব্যবস্থা নেওয়া হ‌বে। আসামি‌দের গ্রেপ্তারে অভিযান চল‌ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories