শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে ঝাঁকুনি খেয়েছে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৮৫ বার

ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন বড় ধরণের বিপর্যয় এড়িয়েছে টেস্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার প্যাট কামিন্স (৬৪) এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ওসমান খাজার (৭৫) ব্যাটিংয়ে প্রথম ইনিংসে বড় লিড নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ২২ রানের লিড। দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ৩৫ রানে। প্রথম দিনের স্কোর ২৬৬/৮-এর সঙ্গে এদিন ওয়েস্ট ইন্ডিজ শেষ ২ উইকেটে যোগ করেছে ৪৫ রান। টেস্ট অভিষেকে সিঙ্কলেয়ার দিয়েছেন হাফ সেঞ্চুরি উপহার (৯৮ বলে ৫ চার, ১ ছক্কায় ৫০)। জবাব দিতে এসে ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার কেমার রোচ এবং আলজেরি জোসেফের তোপে এক পর্যায়ে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৫৪/৪। তবে ৫ম উইকেট জুটিতে ওসমান খাজা-মিচেল মার্শের ৩০, ৬ষ্ঠ উইকেট জুটিতে ওসমান খাজা-অ্যালেক্স ক্যারের ৯৬, ৮ম উইকেট জুটিতে ওসমান খাজা-প্যাট কামিন্সের ৮১ এবং ৯ম জুটিতে ন্যাথান লায়ন-কামিন্সের ৪৭ রানে ২৮৯/৯-এ ইনিংস ডিক্লেয়ার করেছে অস্ট্রেলিয়া। সিঙ্কলেয়ার অভিষেক টেস্ট উদযাপন করেছেন আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ওসমান খানকে শিকার করে। স্লিপে ক্যাচ দিয়ে ওসমান খাজা থেমেছেন ৭৫ রানে। অ্যালেক্স ক্যারে ৬৪ এবং কামিন্স ৬৪ করেছেন। কেমার রোচ ৩ উইকেট (৩/৪৭), আলজেরি জোসেফ ৪ উইকেট (৪/৮৪) পেয়েছেন।
(২য় দিন শেষে)
ওয়েস্ট ইন্ডিজ: ৩১১/১০ ও ১৩/১ (৭.৩ ওভারে)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ২৮৯/৯ ডি. (৫৩.০ ওভারে)

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories