সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :

কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৫৭ বার

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরো অব্যাহত থাকতে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরবিহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষকি আদ্রতা ছিল ৮২ শতাংশ। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমিল্লায় ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজ শুক্রবার সর্বনি¤œ তাপমাত্রা রের্কড করা হয়েছে তেঁতুলিয়ায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপমহাদশেীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থান করছে।
মৌসুমের স্বাভাবকি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories