শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

শাহ আমানত বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে দেড় কেজি স্বর্ণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৮৯ বার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ নম্বর কনভেয়ার বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। ২৪ ক্যারেটের এসব বারের ওজন ১ কেজি ৬৩১ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ০৯টা ৫৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দারা ১টি সিগারেটের প্যাকেটের ভিতরে স্বর্ণগুলো পান।
ধারণা করা হচ্ছে, স্বর্ণগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্স এ৯-৫২৬-যোগে বিমানবন্দরে এসেছে।
উদ্ধারকৃত স্বর্ণের পুরোটাই কাস্টমস কর্তৃক জব্দ হওয়ায় এর মাধ্যমে বাংলাদেশ সরকার উদ্ধারকৃত স্বর্ণের মূল্যের পুরোটাই রাজস্ব আয় করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories