রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

রাজধানীতে “ম্যাজিক মাশরুম” মাদক উদ্ধার, গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৭৬ বার

বাঁ থেকে নাগিব হাসান ও তাইফুর রশিদ

রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে “ম্যাজিক মাশরুম” নামে এক ধরনের মাদক উদ্ধার করেছে র‍্যাব। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তারা হলেন নাগিব হাসান অর্ণব (২৫) ও তাইফুর রশিদ জাহিদ (২৩)। 

গতকাল মঙ্গলবার মধ্যরাতে র‍্যাব-১০-এর একটি আভিযানিক দল হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় “ম্যাজিক মাশরুম” নামে এক ধরনের মাদক জব্দ করা হয়। দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই যুবকের নিকট থেকে “ম্যাজিক মাশরুম” এর ০৫টি বারে ১২০টি স্লাইস এবং ০২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। প্রতিটি বারে ম্যাজিক মাশরুমের পরিমাণ ২ হাজার ৫০০ এমজি।

উল্লেখ্য, “ম্যাজিক মাশরুম” একটি সাইকেলেডিক (হ্যালোসিনোজেন) ড্রাগ। এই ড্রাগটি বিভিন্ন খাবারে যেমন- কেক ও চকলেট মিক্স অবস্থায় সেবন করা হয়। এছাড়াও পাউডার ক্যাপসুল হিসেবেও পাওয়া যায়। এই ড্রাগ ব্যবহারে সেবনকারীর নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। এমনকি কেউ কেউ ছাদ থেকে ঝাঁপিয়েও পড়তে পারে বলেও র‍্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories