সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :

দিনাজপুর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৬৭ বার

আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর। মৃদু শৈত্যপ্রবাহে কাবু এ অঞ্চলের মানুষ। দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্যমতে বৃহস্পতিবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
এদিকে বেলা গড়ালেও কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন। ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
ভ্যানচালক আহাদুল হক বলেন, প্রায় মাস খানেক ধরে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস বইছে, সূর্যের দেখা মেলে না অধিকাংশ দিনে। ঠান্ডায় মানুষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয় না। এজন্য আমাদের দিনের অধিকাংশ সময় ভাড়া না পেয়ে বসে সময় কাটাতে হয়।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, জেলায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এ জেলায়। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories