বেঁধে রাখবে, জড়িয়ে থাকবে,
একজনাতেই থাকবে মহা সুখে।
ঘরের মানুষ ঘরে থাকবে,
ছুটবে না তো অন্য দিকে।
পথ ভুলে ছন্ন ছাড়া,
হবে না যে তার।
এক ঘরেতে খুঁজবে সুখ,
১০ জনাকে খুঁজবে না আর।
এদিকে ওদিকে ছুটবে না,
থাকবে যে এক মনে।
একজনাতে বাঁধবে প্রাণ,
গড়বে জীবন একই পণে।
দুজন হাতে হাত, পায়ে পা,
মিলিয়ে শুধু চলবে।
শুধু একজনাকে ভালোবাসি,
এ কথাটি বলবে।
বহুমাত্রিক সংবাদ প্রকাশক কে অসংখ্য ধন্যবাদ জানাই আমার কবিতা প্রকাশের জন্য। 🥰🥰🙏🙏
thank you