রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

রবির শিক্ষার্থীরা বিটিভিতে তালিকাভুক্ত হওয়ায় ভিসির অভিনন্দন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১০৮ বার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পনেরো শিক্ষার্থী বাংলাদেশ টেলিভিশনে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ শাহ্ আজম শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। রবির ভিসির কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত রবির সংগীত বিভাগের শিক্ষার্থীরা ভিসির সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ-সময় সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ উপস্থিত ছিলেন।
বিটিভিতে তালিকাভুক্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে রবি ভিসি বলেন, নতুন একটি বিভাগের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তোমরা তোমাদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছো। এতে আমি আনন্দিত এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গর্বিত হয়েছে। তোমাদের মধ্যে যে অসীম সম্ভাবনা আমি দেখেছি তা থেকে আমি আশা করছি দেশ অদূর ভবিষ্যতে একঝাঁক গুণী শিল্পীকে পাবে। শিল্পিত মানস গঠনে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। শিল্পের চর্চায় নিজেদের নিয়োজিত রাখার যে সংকল্প তোমাদের মধ্যে দেখতে পাই তাতে আমরা আশাবাদী হই। তোমাদের মাধ্যমে শুদ্ধ সংগীতের চর্চা আরো প্রসারিত ও বিকশিত হোক এই আমাদের প্রত্যাশা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories