শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

উত্তেজনার ম্যাচে বরিশালকে হারাল কুমিল্লা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৯০ বার

ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আজকের ম্যাচটি ছিল টান টান উত্তেজনার। শেষ ওভারে গড়ানো খেলায় বরিশালকে ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা।
জয়ের জন্য শেষ ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রয়োজন ছিল ১৩ রান। খালেদ আহমেদের করা ওভারের প্রথম বলটি ব্যাটে খেলতে পারেননি জাকের আলী, উইকেটকিপারের হাতে বল রেখে রান নিতে গিয়ে আউট হন অপর প্রান্তে থাকা খুশদিল শাহ।
এই রান আউট কুমিল্লার জন্য সাপে বড় হয়েছে উইকেটে এসেই পরের ৩ বলে ১০ রান তোলেন ম্যাথু ফ্রড। তাতে শেষ ২ বলে প্রয়োজন হয় ১ রান। এক বল হাতে রেখেই সেই সমীকরণ মিলিয়েছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
মঙ্গলবার মিরপুরে টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন মুশফিকুর রহিম। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।
১৬২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি কুমিল্লার। ১৫ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। আরেক ওপেনার লিটন দাসের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ১৩ রান। এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়া তাওহিদ হৃদয় ফিরেছেন ডাক খেয়ে।
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে দলের হাল ধরেন ইমরুল কায়েস। এক প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যেও আরেক প্রান্ত আগলে রেখেছিলেন তিনি। শেষ পর্যন্ত ৪১ বলে ৫২ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। শেষদিকে দ্রুত রান তোলে জয়ের সমীকরণ মিলিয়েছেন খুশদিল শাহ ও ম্যাথু ফ্রড।
এর আগে বরিশালের হয়ে এদিন ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী ছিলেন মেহেদি হাসান মিরাজ। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ব্যর্থ হয়েছেন মিরাজ। এই তরুণ ওপেনার গোল্ডেন ডাক খেয়ে ফিরেছেন ইনিংসের প্রথম ওভারেই। তিনে নেমে সুবিধা করতে পারেননি প্রীতম কুমারও
তামিম ইকবাল ভালো শুরু পেয়ে আরো একবার ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ১৯ রান করে। ৪৩ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মুশফিক ও সৌম্য। এই দুজনের ৬৬ রানের জুটিতে বড় সংগ্রহের পথে ছিল দল।
৪২ রান করে সোম্য ফেরার পর আবার ছন্দ পতন হয়। মুশফিকও ফেরেন ৬২ রান করে। এরপর আর কেউ বলার মতো কোনো রান করতে পারেননি। ফলে ১৬১ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বরিশালকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories