সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বিধিনিষেধের মধ্যেই ৫৫ কার্যদিবসে জামিনে ৭৩ হাজার হাজতি মুক্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৮৩ বার

চলতি বছরের ১২ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত করোনা সংক্রমণ রোধে আরোপ করা ‘বিধিনিষেধের’ মধ্যে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে মোট ৭৩ হাজার হাজতিকে জামিন দিয়েছেন আদালত।এক লাখ ৪৩ হাজার ৯৬১টি আবেদনের শুনানি নিয়ে ৭৩ হাজার ৭৫ জন জামিন দেওয়ার পর তারা কারামুক্ত হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।

বুধবার (৭ জুলাই) মোহাম্মদ সাইফুর রহমান জানান, গত ১২ এপ্রিল হতে ৩০ জুন পর্যন্ত মোট ৫৫ কার্যদিবসে সারা দেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ১ লাখ ৪৩ হাজার ৯৬১টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৭৩ হাজার ৭৫ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার মুক্ত  হতে হয়েছেন। ২০ জুন হতে ৩০ জুন পর্যন্ত শারীরিক উপস্থিতিতে সারাদেশে বিচারকার্য চলাকালীন সময়ে কিছু কিছু জেলায় স্থানীয় ‘বিধি-নিষেধের’ কারণে ভার্চ্যুয়াল আদালত পরিচালিত হয়। ওই সময় দেশের বিভিন্ন জেলার আদালতগুলোয় ভার্চুয়াল শুনানিতে ৬ হাজার ৬৩১টি ফৌজদারি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৩ হাজার ৪২০ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories