সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :

চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৫৮ বার

দেশজুড়ে তাপমাত্রা আরও কমেছে। মঙ্গলবার দেশের দুই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিন সকালে চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জের বাঘাবাড়িতে সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে গণমাধ্যমে জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। এদিন পঞ্চগড়ের তাপমাত্রা ছিলো ৭ ডিগ্রি সেলসিয়াস।
এ আবহাওয়াবিদ জানান, উত্তরাঞ্চলসহ দেশের অনেক জায়গায় আগামী কয়েক দিন তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পঞ্চগড় মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। মঙ্গলবার ভোর ৬টায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories