বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আমাগো এখ্যান দ্যাশ আছিল

✍️ কনককান্তি মজুমদার
  • আপলোডের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১০৯ বার

কি জানি কয়—
‘সে রামও নাই,
সে অযোধ্যারও অবলুপ্তি’ হইছে।
স্বাধীনতাই নাই তো তার
আবার স্বাধীনতার দিবস !
কি যে কন্ দা’ঠাকুর—
প্যাটে আছে ক্ষুধার জ্বালা,
পোলাপান গুলান তাপরায়
প্যাট পুরণের তরে।
আর আমাগো কতা ?
ছাড়ান দ্যান।
পরনে ছেঁড়া ত্যানা,
এপাশ ঢাহি তো ওই পাশ ফাহা।
রাস্তার ধারের মাটির তলে
যাবার তরে যে পাইপগুলান,
আমাগো ঘর-বাড়ি,
চুলা বলতে দুইখান ভাঙ্গা ইট,
খড়কুটোর আগুন জ্বলনের চেয়ে ধুঁয়া বেশি।
এহান ওহান ঢুরে চাউল ডাইল পঁচা সবজি আনি,
সেদ্দ হলো কি হলনা অমর্ত্য,
তাও আধপেটা গো দা’ঠায়ুর।

দ্যাশখান ভাগ কইরা
কাইড়া নিয়া কও স্বাধীনতা !

আমাগো মতন ওরাও
অ্যাই পারের হেরাও ,
ঐ কিজানি কয় জমিন নাই,
চাষ নাই, খাওন নাই,
ঝড়ে লণ্ডভণ্ড,
বন্যার ভাঙনে ভিটাহীন !
আমাগো এই দ্যাহ পড়শি।

আমাগো একখান্ দ্যাশ আছিল,
তোমাগো স্বাধীনতা কাইড়া নিছে…!
তাই অ্যাহন আমরা চালচুলোহীন
‘উদ্বাস্তু’…।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories