বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

উলঙ্গ নৃত্যে শৈত্যপ্রবাহ

----- মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ বার

শীতে বন্ধুত্ব গাঢ় হয়
স্নিগ্ধ সকালের কুয়াশা যেমন
গরমে শত্রুও দুরে থাকে
অগ্নি আর মানুষের মতন।

শীতে হৃদয়ে জাগে প্রেম
যেমন ফুল আর মৌমাছি,
গরমে ঘরও পর হয়
সবাই বলে-আছি কাছাকাছি।

শীতে জড়োসড়ো লজ্জা-ভয়
সৃষ্টি হয়-সভ্যতার আবাস,
গরমে উলঙ্গ নৃত্য ভূখন্ডের
সৃস্ট কাল বৈশাখীর ত্রাস।

হাড় কাঁপানো ভোরের শিশির
প্রাণে দিয়ে যায় দোলা,
গরম এলেই লুকোচুরি বাড়ে
সর্বদা, হৃদয়ে বাড়ায় জ্বালা।

ভালো লাগা আর ভালোবাসা
শুন্য বৃত্তের মাঝখানে রয়,
শীত কিংবা গরম দুটোই
জীবন চলার সঙ্গীযে হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories