শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বলিদান

-------রত্না হোড়
  • আপলোডের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ বার

দেহের বিনাশ আছে, আত্মার তো নেই।
এই জন্মে, আমরা বরং আমাদের-
শুদ্ধ প্রেমের বলিদান দেই।
পরবর্তী জন্মে, ভিন্ন দেহে জন্ম নিও,
তখন না হয়, আমায় ভালোবেসো প্রিয়।।

জড় দেহের সৃজন,তা ঈশ্বরের দান,
আয়ু শেষে, নিদিষ্ট সময়ে হবে যে ম্লান।
তোমার আমার সম্পর্ক তো আত্মার,
আমাদের সম্পর্ক স্থাপিত হয়েছিল-
এই বিধান মেনে,যা শুদ্ধ বাস্তব সত্ত্বার।।

যাও ফিরে প্রিয়তমা,তুমি,আমি,আমরা দু’জনে,
করলাম, আমাদের এই শুদ্ধ প্রেমের বলিদান।
তুমি বিনা দ্বিধায়,তোমার বিবাহের যজ্ঞের-
অগ্নিকে করো আহ্বান। বিবাহ বিধি মেনে নাও,
হোক আজ অন্য কারো হস্তে তোমার সিঁদুর দান।।

আমাদের বিগত দিনের শুদ্ধ স্মৃতিই থাক,
আমাদের প্রাপ্তি। এই মুহুর্তেই তোমার,আমার-
এই জন্মের প্রেম উপখ্যান হোক চিরসমাপ্তি।
দেহের বিনাশ আছে, আত্মার তো নেই,
তাই,আমরা দু’জনে শুদ্ধ প্রেমের বলিদান দেই।।

আমাদের সাথেই থাকুন

2 responses to “বলিদান”

  1. purnima Biswas says:

    অনেক সুন্দর হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories