বাহির থেকে দেখে কারো
যায় না চেনা সত্য রুপ,
মনটা কারো সাদা কালো
আবার কারো অন্ধ কূপ।
চিনবো তাকে কেমন করে
মুখ দেখে কি চেনা যায় ?
মিষ্টি কথার চাতুরীতে
বুকে ছুরি মারে হায়।
জগৎ ভরা স্বার্থপরে
ভালো মানুষ হওয়া দায়,
ধনী হয়েও কতক মানুষ
গরীবের মাল লুটে খায়।
নিজের ভালো অনেক বুঝে
রাখে না’তো কারোর খোঁজ,
এটা তাদের মন্দ স্বভাব
করছে লুটে হারাম ভোজ।
মন্দ লোকে ভরে গেছে
চেয়ে দেখি সকল দেশ,
খারাপ স্বভাব নিয়ে তারা
পৃথিবীকে করছে শেষ।
দুষ্ট থেকে থাকো দুরে
ভালো বিনে মন্দ নাই,
চক্ষু কর্ণ খোলা রেখে
সাবধানে পথ চলো ভাই।
Leave a Reply