শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

মাঘ মাসের শীত

-------শাহজালাল সুজন
  • আপলোডের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৪২৪ বার

শীতের প্রকোপ বেড়ে গিয়ে
আসলো শেষে মাঘ,
হাড় কাঁপুনি দিয়ে শরীর
কাঁপে বনের বাঘ।

কুহেলিকা চাদর গায়ে
শীতটা করে ভর,
বৃষ্টির মতো টিনের চালায়
ভিজে মাটির ঘর।

জোয়ান বুড়ো সকল মিলে
গল্পে মাতে রাত,
সবার হাতে চিড়া মুড়ি
খায়না রাতে ভাত।

হরেক গল্প শুনায় দাদি
নাতি পাতে কান,
গল্পের ফাঁকে দাদা ধরে
ভাটিয়ালি গান।

পিঠা পুলির ধুম পড়ে যায়
আসে পিঠার ঘ্রাণ,
মা ফুফুদের রান্নার আড্ডায়
জুড়ায় আঁখি প্রাণ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories