বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্যা রাতে পূর্ণিমার চাঁদ

পূর্ণিমা বিশ্বাস
  • আপলোডের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২১১ বার

বসে আছি বারান্দায় একা একা মনে,
বন্যা তখন,জলে জলে ভরা উঠোনে।
একা রাত চাঁদের দিকে চেয়ে আছি আমি,
জলের উপর চাঁদ আর স্বচ্ছ জলে দেখা যাচ্ছে ভূমি।

বন্যায় ভেসে মাছ এসেছে অতি ছোট্ট ছোট্ট,
তাকিয়ে থাকি দৃশ্য দেখে অবাক আমি ভট্ট।
চাঁদ দেখে মুগ্ধ আমি জলেরও উপর,
মাছেরা নাচছে দেখে মন যে আমার আনন্দে প্রকর।

হৃদয় দিয়ে করছি আমি এই দৃশ্যের অনুভব,
পূর্ণিমা ছিল সেদিন আলো ঝলমল লাগছে ভালো খুব।
উঠোন ভরা জলে, নাচছে মাছ রাশি,
ইচ্ছে করছে শুনতে তখন প্রিয় মানুষের সুরের বাঁশের বাঁশি।

একা একা বসে, দৃশ্য দেখে হাতে নিলাম কলম,
গাছের ছায়া জলের উপর দেখতে ভীষণ অন্য রকম।
চাঁদ যে সে সেজেছে অপূর্ব এক সাজে,
আমি একা একা আছি তখন, রাত দুপুর বাজে।

বন্যার রাত অপূর্ব যে পূর্ণিমার এই চাঁদ,
নিচ্ছি তখন মনোমুগ্ধকর এক বন্যা রাতের স্বাদ।

আমাদের সাথেই থাকুন

2 responses to “বন্যা রাতে পূর্ণিমার চাঁদ”

  1. Purnima Biswas says:

    অসংখ্য ধন্যবাদ বহুমাত্রিক সংবাদ প্রকাশ 🥰

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories