বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

রিয়ালের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিলো জিরোনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩৩ বার

সেভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে রিয়াল মাদ্রিদের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছে জিরোনা। এর আগে রিয়াল প্রত্যাবর্তনের গল্প লিখে আলমেরিয়ার বিপক্ষে ৩-২’এ জয় পায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনাও ৪-২’এ রিয়াল বেতিসকে হারিয়ে তিনে উঠেছে।
ঘরের মাঠে রবিবার আলমেরিয়ার বিপক্ষে ৩৮ মিনিটে পিছিয়ে পরে বিরতির আগে ফের গোল খায় রিয়াল। পরের গল্পটা সেই পুরনো। যা তারা অসংখ্যবার করেছে। ৫৭ মিনিটে জুড বেলিংহাম পেনাল্টি থেকে ব্যবধান কমানের পর ৬৭ মিনিটে ভিনিসিউস জুনিয়র ও যোগ করা সময়ের নবম মিনিটে দানি কার্ভাহাল গোল করে রিয়াল শিবির জয়ের স্বস্তিতে ভাসান।
২০ খেলায় ৫১ পয়েন্ট নিয়ে জিরোনাকে দুই পয়েন্ট পেছনে ফেলে লিগ শীর্ষে উঠে যায় মাদ্রিদ জায়ান্টরা। পাঁচ ঘন্টার ব্যবধানেই জিরোনা শীর্ষস্থান পুনরুদ্ধার করে সেভিয়ার জালে গোল উৎসব করে। ঘরের মাঠে ইউক্রেনের স্ট্রাইকার আর্তেম দোভবিকের হ্যাটট্রিকে ৫-১’এ জয় পায় কাতালান ক্লাবটি।
২১ খেলায় ৫২ পয়েন্ট নিয়ে রিয়ালকে এক পয়েন্ট দূরে রেখেছে জিরোনা। বার্সেলোনাও ফেররান তরেসের হ্যাটট্রিকে রিয়াল বেতিসের বিপক্ষে ৪-২’এ জেতে অ্যাওয়ে ম্যাচ। ২০ খেলায় ৪৪ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে তিন পয়েন্ট পেছনে ফেলে লিগ টেবিলের তিনে কাতালান জায়ান্টরা। রিয়াল বেতিসকে হারিয়ে তিনে উঠেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories