শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, রাজশাহীতে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৫২ বার

তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার শঙ্কায় ২১ ও ২২ রোববার ও সোমবার জানুয়ারি রাজশাহীর মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা দপ্তর।
শনিবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের উপ পরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, রোববার শুধু প্রাথমিক স্কুল বন্ধ থাকবে। তাপমাত্রা যদি এমন থাকে তবে আগামীকাল রোববার আবার নতুন করে ঘোষণা দেয়া হবে।
শনিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে মঙ্গলবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে এলে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে, আঞ্চলিক উপ-পরিচালকরা ওইসব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শীতের তীব্রতা ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিতে পারবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories