বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

দুপুরে সাকিব-তামিমের মুখোমুখি লড়াই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৭২ বার

২০২৩ সালে ভারত বিশ্বকাপ দিয়ে তামিম সাকিবের দ্বন্দ্ব সবার সামনে আসে যার রেশ থাকে বিশ্বকাপের পরো। তবে এক সময় ঘনিষ্ঠ বন্ধু ছিল সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সময়ের বিবর্তনে দুজনের মধ‍্য তৈরি হয়েছে দূরত্ব; যা প্রকাশ্যে প্রথম এনেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দুজনের সম্পর্ক কতটা তিক্ততা ছড়িয়েছে তা পরিস্কার হয় বাংলাদেশ টিম বিশ্বকাপে যাওয়ার পর সাকিবের কিছু সাক্ষাৎকারে।
সেই দ্বন্দ পিছে ফেলে আবারও মাঠে লড়াইয়ের নামছে এই দুই তারকা। তাও প্রতিপক্ষ হিসেবে। মাঠে দুজনের কথাও হতে পারে তবে দু’জন দু’জনকে যে প্রাণপনে হারাতে চাইবেন সেটি হলফ করে বলাই যায়।
আজ বিপিএলের দিনের প্রথম ম‍্যাচে মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল এবং সাকিবের রংপুর রাইডার্স। দুপুর দেড়টায় মিরপুরে শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াই ছাপিয়ে এই ম‍্যাচে সাকিব-তামিম দ্বৈরথ বাড়তি উন্মাদনা ছড়িয়েছে।
এদিকে কাল ইংল‍্যান্ডে চোখের ডাক্তার দেখিয়ে দেশে ফিরেই অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব। প্রথম ম‍্যাচে সাকিবকে ঘিরেই রণকৌশল সাজাবে রংপুর। নুরুল হাসান সোহান অধিনায়ক হলেও সাকিবই রংপুরের অন্যতম কান্ডারি সেটি বলার অপেক্ষা রাখে না। এই দুজনের পাশাপাশি শেখ মেহেদী, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম পাটোয়ারি, হাসান মুরাদ, আবু হায়দার রনির মতো তারকা ক্রিকেটাররা আছেন রংপুরের ডেরাতে।
বাবর আজম, নিকোলাস পুরান, হাসারাঙ্গার মতো তারকার এখনও দলের সাথে যোগ না দিলেও প্রথম ম‍্যাচে রংপুর পাচ্ছে মোহাম্মদ নবী, ওমরজাই, ব্রেন্ডন কিং ও সালমান এরশাদকে।
তবে দেশি তারকাদের বিচারে সবচেয়ে এগিয়ে ফরচুন বরিশাল। তামিম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মিরাজ, সৌম‍্য, সাইফুদ্দিনের মতো তারকারা আছেন দলে। বিদেশিরাও হেভিওয়েট। প্রথম ম‍্যাচেই শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ ইমরান, দুনিথ ওয়েলালাগের মতো ক্রিকেটারদের পাচ্ছে বরিশাল। ম‍্যাচের আগের দিন দলে সাথে যুক্ত হয়েছেন টেকনিক্যাল ডাইরেক্টর ডেভ হোয়াটমোর। অধিনায়ক তামিমের মতেও টুর্নামেন্টের অন‍্যতম ফেভারিট তার দল।
টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াইয়ে ফেভারিট বেছে নেয়া খুব কঠিন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে সেরাটা দেয়া দলই জিতবে বলে বিশ্বাস মেহেদী হাসান মিরাজের।
তিনি বলেন, যে জিতবে সে ফেভারিট। আগে থেকে কাউকে ফেভারিট বলা যাবে না। আমি কখনও বিপিএল শিরোপা জিতিনি। এবার চ‍্যাম্পিয়ন হতে চাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories