বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখবেন যেভাবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৬৮ বার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শনিবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
সবশেষ যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। অন্যদিকে জয় দিয়ে শুরু করতে চায় ভারতও।
বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি বলেন, এশিয়া কাপ নিয়ে অতটা বেশি চিন্তা করছি না। কারণ, এশিয়া কাপ অনেক আগে চলে গিয়েছে। আমরা আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে আপাতত চিন্তা করছি। আমরা আসলে বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ এগুতে চাই।
তিনি আরও বলেন, গ্রুপে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মতো দল আছে। আমার কাছে মনে হচ্ছে ওরাও খুব ভালো দল। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে চাই। আর যতটা কম ভুল করা যায়।
বাংলাদেশের ম্যাচসহ যুব এই টুর্নামেন্টের সব ম্যাচ অনলাইনে দেখা যাবে। (আইসিসি টিভি) প্ল্যাটফর্মে বাংলাদেশসহ বিশ্বের ৭২টি দেশের দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য, টুর্নামেন্টের এ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে লড়বেন রাব্বিরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories