বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৬৬ বার

পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দশম আসরের। এবারের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হচ্ছে দুর্দান্ত ঢাকা।
এই ম্যাচে টস জিতে নবাগত দুর্দান্ত ঢাকা আগে ফিল্ডিং করবে।
আজ শুরু হচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে এই বড় টুর্নামেন্ট। মিরপুরে উদ্বোধনী ম্যাচে আজ দুপুর আড়াইটায় দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
নেতৃত্ব পেয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যয় লিটনের। এবার নেতৃত্বে বদল এসেছে। ইমরুলকে সরিয়ে লিটনের ওপর ভরসা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিগের সবচেয়ে সফল দল ওরা।
দেশি-বিদেশির সমন্বয়ে দারুণ দল। কোচ সালাহউদ্দিনের পরিকল্পনা আর মোস্তাফিজ-হৃদয়ের মতো পরীক্ষিত পারফরমারদের নিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন। উড়ন্ত শুরুর লক্ষ্য কুমিল্লার।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন কুমার দাস বলেন, ‘সব দলই খুব ভালো। যে টিম ভালো খেলবে, তারাই জিতবে। আমি মনে করি, আমাদের টিমটা অনেক ব্যালেন্সড। যতগুলো খেলোয়াড় আছে, তারা সবাই ম্যাচ জেতানোর মতোন।’
দুর্দান্ত ঢাকা, নামে-ভারে পিছিয়ে। তাসকিন-শরিফুল দলের বড় তারকা। বিদেশি রিক্রুটও নামিদামি নয়। মোসাদ্দেকের নেতৃত্বে দলীয় সমন্বয় ঢাকার মূলমন্ত্র।
দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশে দুটো বেস্ট বোলার আমাদের টিমে আছে। তাদের ওপর আমাদের অনেক আশা। তারা সেই আশার প্রতিদান দেবে এটিই আশা।’
সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ, মাশরাফির নেতৃত্বে গেলবারের ফাইনালিস্ট ওরা। এবারও গড়েছে ভারসাম্যপূর্ণ দল। ম্যাশকে শুরু থেকে পাওয়ার আশা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories