বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

যে কারণে হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ বার

বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে তিনি (ইসমাইল) জানান, ইচ্ছে থাকা সত্ত্বেও সময় স্বল্পতা ও নিরাপত্তার কারণে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করা সম্ভব হয়নি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের ভাষ্য, এই বছর আমাদের বড় পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান করার ইচ্ছে ছিল। সময় স্বল্পতার কারণে সেটি করা সম্ভব হয়নি। আর নির্বাচনের ঠিক পরে উদ্বোধনী অনুষ্ঠান করাটাও কঠিন। কারণ, নিরাপত্তার পাশাপাশি অনুমতি পাওয়ারও ব্যাপার ছিল। তাই ছোট পরিসরে যা যা করা সম্ভব, তার সবই করছি।
উল্লেখ্য, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে কুমিল্লার মুখোমুখি হবে ঢাকা। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের।
১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে। ঢাকা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা—পাঁচটি পর্বে এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি।
ঢাকার পর আগামী ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মোট ১২টি ম্যাচ হবে। এরপর ফের ঢাকায় ফিরবে বিপিএল; এই পর্বে ৬ থেকে ১০ ফেব্রুয়ারি আটটি ম্যাচ হবে।
ঢাকা পর্ব শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে। এরপর পঞ্চম ও শেষ পর্বে আবারও ঢাকা ফিরবে বিপিএল।
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে প্রত্যেক শুক্রবার দিনের ম্যাচ শুরু দুপুর ২টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিনই দিনের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories