মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

পরিকল্পনামন্ত্রীর ফোনটি বিক্রি হয় তিন হাত ঘুরে

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৮৭ বার

রাজধানীর বিজয় স্বরণিতে গাড়িতে বসে থাকা অবস্থায় ছোঁ মেরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এটি উদ্ধার না হলেও চমকপ্রদ তথ্য মিলেছে। যিনি ফোনটি ছিনিয়ে নিয়েছিলেন তাকে শনাক্ত করে গ্রেফতারের কথাও জানিয়েছে পুলিশ।

তিনি ফোনটি বিক্রি করে দিয়েছিলেন একজনের কাছে। এরপর তার হাত ঘুরে সেটি ওঠে হাতিরপুলের একটি দোকানে। তিন হাত ঘুরে ‘আইফোন-এক্স’ মডেলের ফোনটি বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়।তবে যিনি মোবাইলটি কিনেছেন তাকে শনাক্ত করতে পারেনি পুলিশ। ওই দোকানি তার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি।

গত ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণি এলাকায় যানজটে আটকা থাকা অবস্থায় মন্ত্রীর ফোনটি ছিনতাই হয়। এরপর এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানায় মামলা করা হয়।

মোবাইলফোন ছিনতাই প্রসঙ্গে গত ২ জুন পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার ফোনটি চুরি হয়েছে। গাড়িতে বসে কথা বলছিলাম, ছিনতাইকারী ফোনটি নিয়ে গেছে। গানম্যান চেষ্টা করেও ধরতে পারেনি।

মামলাটির তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই ফরিদুল আলম জানান, তারা মোবাইলফোন উদ্ধারে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছেন। তাদের জিজ্ঞাসাবাদে মোবাইল ফোনটি ছিনতাই হওয়ার পর কীভাবে কার কাছে গেছে, তা জানতে পেরেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন জানান, যিনি সবশেষ ফোনটি কিনেছেন, তিনি তো চোর নন। কিন্তু সম্ভবত বিষয়টি মিডিয়ার মাধ্যমে জানতে পেরে ভয়ে ফোনটি বন্ধ করে রেখেছেন। আর সেটি চালু না করলে উদ্ধার করা সম্ভব না। তবে ওই ঘটনায় যে চুরি করেছে তাকে, তার কাছ থেকে যিনি নিয়েছেন এবং যে দোকানদার কিনেছেন তাকেসহ মোট তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তে ৩০ হাজার টাকায় হাতিরপুলে একটি দোকান থেকে মন্ত্রীর ফোনটি বিক্রি হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories