বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

৭ বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের সামনে বিপিএলের ট্রফি উন্মোচন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৭২ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকে সবসময়ই। তবে এবারের আসরের ট্রফি উন্মোচন করে প্রশংসিত হচ্ছে বিসিবি। ঢাকা সেনানিবাসে সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ফ্র্যাঞ্চাইজি অধিনায়করা ছবি তোলেন। অবশ্য সিলেট স্ট্রাইকার্সের প্রতিনিধি হিসেবে ছিলেন মোহাম্মদ মিঠুন। দলটির নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মর্তুজা, সহকারী হিসেবে থাকবেন মোহাম্মদ মিঠুন। ফরচুন বরিশালের হয়ে ছিলেন তামিম ইকবাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম, খুলনা টাইগার্সের এনামুল হক বিজয়, রংপুর রাইডার্সের নুরুল হাসান সোহান, কুমিল্লা ভিক্টোরিয়ানসের লিটন দাস এবং দুর্দান্ত ঢাকা মোসাদ্দেক হোসেন সৈকত উপস্থিত ছিলেন। ১৯ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইস্পাহানী চা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories