বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

হ্যাজেলউডের তোপে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ বার

অস্ট্রেলিয়ার কসাইখানায় ভেড়ার পাল ওয়েস্ট ইন্ডিজ- এমন মন্তব্য করেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি জেফ ডুজন। অ্যাডিলেড টেস্টের প্রথম দুই দিন দেখার তার কথায় খুঁত ধরার সুযোগ নেই।
প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার দাপট দেখল সফরকারীরা। ২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ৭৩ রান নিয়ে। ২ উইকেটে ৫৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। শুরুতেই ক্যামেরন গ্রিনকে ফেরান শামার জোসেফ। কিন্তু ট্রাভিস হেড এসে পাল্টে দিলেন সব হিসেব। এক প্রান্তে কিছুটা বিরতি দিয়ে উইকেট পড়তে থাকলেও পাল্টা আক্রমণে ধুলোয় মিশিয়ে দেন তিনি। ঘরের মাঠে তুলে নেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। তার ব্যাটে চড়ে লিডের দেখা পায় অস্ট্রেলিয়া। ৯৫ রানের লিড নিয়ে প্রথম ইনিংসে ২৮৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ১৩৪ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১১৯ রান করেন হেড। ক্যারিবিয়ানদের হয়ে ৫ উইকেট শিকার করেন অভিষিক্ত শামার জোসেফ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে জশ হ্যাজেলউডের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তার বলে উইকেটের পেছনে যেন ক্যাচিং প্র্যাকটিস করছিল অজি ফিল্ডাররা। ১৯ রানের ভেতর একে একে ক্রেইগ ব্রাথওয়েট, ত্যাজনারাইন চন্দরপল, আলিক আথানেজ, কাভেম হজকে শিকার করেন ডানহাতি এই পেসার। এরপর কার্ক ম্যাকেঞ্জিকে (২৬) তুলে নেন ক্যামেরন গ্রিন। দিনের শেষ বলে জাস্টিন গ্রিভসকে (২৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ন্যাথান লায়ন। ১৭ রানে অপরাজিত থেকে কাল ফের ব্যাটিংয়ে নামবেন জশুয়া দা সিলভা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories