শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে যা জানালেন তামিম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৮৩ বার

খুব তাড়াতাড়ি জানতে পারবেন’ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে এমনই বলেছেন তামিম ইকবাল। যদিও তার গায়ে এখন বিপিএলের দল ফরচুন বরিশালের জার্সি।
দলটির অধিনায়কত্বও করবেন তিনি। তবে তামিম ইকবালকে নিয়ে আলোচনা থমকে আছে আন্তর্জাতিক ক্রিকেটে।
গত কয়েক মাসে দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয়ের একটিও ক্রিকেটার হিসেবে তামিমের ভবিষ্যৎ। মাঝে একবার অবসর ঘোষণা দিয়ে ফিরে আসেন। কিন্তু এরপর বিশ্বকাপ দলে সুযোগ পাননি। পরে আর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেননি তামিম। এরপর ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলাপ করেন তামিম। কিন্তু এরপরও তার ভবিষ্যৎ নিয়ে জানা যায়নি। জাতীয় নির্বাচনের ব্যস্ততার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন তামিম। এখন বিপিএল শুরুর আগে বৃহস্পতিবার পিকেএসপিতে ফরচুন বরিশালের অনুশীলনের সময় তামিম বলেন, ‘খুব তাড়াতাড়িই আপনারা জানতে পারবেন। হয়তো বিপিএলের মধ্যেই জানতে পারবেন। অনেকদিন ধরে মাঠের বাইরেও আছেন তামিম। সর্বশেষ গত সেপ্টেম্বরের পর আর ম্যাচ খেলেননি তিনি। মাঝে পরিবার নিয়েও সময় কাটিয়েছেন। বিপিএলের জন্য কতটা তৈরি তামিম? এ প্রশ্নের উত্তরে তামিম বলেছেন, যতটুকু সম্ভব ভালো করার চেষ্টাই থাকবে তার। তিনি বলেন, ‘এই তিন মাসেও খুব বেশি অনুশীলনও করা হয়নি। শেষ দুই আড়াই সপ্তাহ ধরে ব্যাট করছি। দিন দিন ভালো আছি, একটু রেস্টিনেস আছে। আমি নিশ্চিত বিপিএল শুরুর আগে আমার পক্ষে যতটুকু করা সম্ভব, সবই করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories