বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

নওগাঁ সাপাহার সীমান্তে ৮ জন বাংলাদেশী নারী পুরুষকে আটক

জেলা প্রতিনিধি, নওগাঁ
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৩৪ বার

নওগাঁর সাপাহার সীমান্তে ভারত থেকে পুশইন করার পর ৮জন বাংলাদেশী নারী পুরুষকে আটক করে স্থানীয় সাপাহার থানায় সোপর্দ করেছে ১৬ বিবিজি কোম্পানী হাপানিয়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। মঙ্গলবার ভোরে ভারতীয় বিএসএফ সদস্যরা তাদেরকে সাপাহার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করে বলে তারা জানান।

সাপাহার উপজেলার হাপানিয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো: আজিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , মঙ্গলবার অনুমান ভোর ৪টার দিকে হাপানিয়া সীমান্তের হরিণ মাঠ নামক এলাকা হতে টহলরত বিজিবি সদস্যরা ভারত থেকে পুশইন হয়ে আসায় ব্যক্তিদর আটক করে সকালে স্থানীয় থানায় সোপর্দ করে।

বেশ কিছুদিন পূর্বে আটককৃত ব্যক্তিরা একত্রে বাংলাদেশের সাতক্ষীরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফ সদস্যদের হাতে আটকা পড়ে এবং ভারতীয় আইনে দমদম জেলখানায় জেল হাজত খাটার পর ছাড়া পেলে মঙ্গলবার ভোরে বিএসএফ সদস্যরা তাদেরকে সাপাহার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে পুশইন করে দেয় বলে বিজিবিরা জানান।

বিজিবির হাতে আটককৃত ব্যক্তিরা হচ্ছেন বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালীগঞ্জের আ: রহমান গাজীর ছেলে মো: জহুর আলী গাজী (৩৭), শ্যামনগরের শামসুর রহমান গাজীর ছেলে মো: হাসান আলী (৩২), শ্যামনগরের আবু হাসানের স্ত্রী মোসা: নুরনাহার বেগম (২৭) একই থানা ও জেলার জহর আলী গাজীর মেয়ে মো: সালমা পারভীন (৩০)। জয়পুর হাট জেলার পাঁচবিবির মো: আতিয়ার রহমানের ছেলে মো: শরিফুল ইসলাম (২৭), নড়াইল জেলার কালিয়া থানার মো: আলিফ খালাসীর মোয়ে মোসা: সেনিয়া খাতুন (২৫), ময়মনসিংহ জেলার কোতোয়ারী থানার জাহাঙ্গীর আকন্দ এর মেয়ে মোসা: সাদিয়া খন্দকার ইভা (২৪), কুড়ীগ্রাম জেলার নাগেশ্বরী থানার আবুল হোসেন এর মেয়ে মোসা: পপি আক্তার (২১)।

আটককৃতদের বিরুদ্ধে ১৯৫২সালের কন্ট্রোল অফ এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারায় মামলা দায়েরের পর পুলিশ আকটকৃতদের নওগাঁ কোর্টে চালান করেছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আল-মাহমুদ নিশ্চিত করেছেন ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories