বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

গাজীপুরে বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

শিমু আক্তার
  • আপলোডের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৯ বার

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় গলায় ফাঁস দিয়ে পারভেজ হোসেন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার দুপুর দেড়টায় পূবাইলের খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ হোসেন মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার হাসাইল ভানারী গ্রামের সাইজ উদ্দিন সিকদারের ছেলে। তিনি রাজমিস্ত্রি ও ডিস লাইনের কাজ করতেন।
পারিবারিক সূত্র জানায়, পারভেজ হোসেন সকাল সাড়ে ১০টার দিকে ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়ে। পরে তার বাবা তাকে শাসন করলে পারভেজ রুমের দরজা লাগিয়ে দিয়ে গলায় ফাঁস দেন। বিষয়টি জানাজানির পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে করমতলা কমিউনিটি হাসপাতালে এবং পরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূবাইল থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, এক যুবক আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories