শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

অবুঝতার অনুসন্ধান !

✍️ কনককান্তি মজুমদার
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ বার

প্রিয় কথাটা ছেঁদো মনে হয়,
ভাল লাগার এক নাম প্রিয়- তাইতো ?
তার রূপান্তর হয়,
পাত্রান্তরও হয়।
বিপ্লবী কথাটার মানে বুঝি না,
বিপ্লব কাকে বলে জানিনা।
মানুষইতো মানুষের শত্রু !
অত্যাচারী ও অত্যাচারিত সেওতো মানুষ,
তবে ?
শোষক আর শোষিতের মুখের রঙ দেখি এক।
শাসকের বিচার নির্মম নিষ্ঠুরতার চরম ;
আর শাসনদণ্ডের যাঁতাকলে থাকা
নিপীড়িতের কান্নার জল তো লবণাক্ত।
দীর্ঘশ্বাস কথাটার সাংবিধানিক মানে কি ?
বেঁচে থাকা যেখানে অধীনতা,
মৃত্যুর হাহাকার সেখানেই উৎফুল্লতার মুক্তি।
প্রভেদ-প্রতিকার-প্রতিহত-প্রতিহিংসা-
প্রতিরোধ শব্দ সমষ্ঠির মালা গাঁথা নাকি
টুকরো টুকরোর ঠোকাঠুকি ?
সবই গোলমেলে !
শিক্ষার মান সম্ভ্রম অধরা,
শিক্ষিত ঠাওরে মানুষ চিন্তে ভুল।
পৃথিবীটাই কি ভুলে ভরা …? !

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories