বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

মিথ্যা সংসার [ অণুগল্প ]

রত্না হোড় ✍️
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১০৫ বার

স্বামী,সংসার,সন্তান, সবই আছে আমার,আবার কিছুই নেই। একবারেই রিক্ত আমি,শূন্য আমি, জীবনে মিথ্যায় পরিপূর্ণ। সমাজ, পরিবার আত্মীয় সবার নিকট আমি অবিবাহিত। অথচ আমার একটা সংসার আছে৷
তবে সেসব মিথ্যা সংসার। সে বছর কয়েক আগের কথা। বর্তমানে নিজ ভাই,বোন, তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। কারণ আমার অপরাধ, বারবার পাত্রপক্ষ কে ফিরিয়ে দেই। কিন্তু আমার যে একটা অতীত আছে,সেসব ভুলি কি করে? কি করে সংসার করি?
আমার সমস্ত কিছুর সাক্ষী ছিল মা। কিন্তু মা চিরকালের জন্য পৃথিবী থেকে চলে গেছে। তাই আর মিথ্যা সংসারের কথা কাউকে জানাতে সাহস হয়নি। তাই নিঃশব্দে বাড়ি ছেড়েছি।
.
আমার সমস্ত বন্ধু বান্ধবীর সংসার সন্তান আছে। আমারও আছে,তবে প্রকাশিত নয়,মিথ্যা সংসার। অণার্স পড়ার সময় সিনিয়র এক ছেলের সঙ্গে আমার পরিচয়, প্রেম তারপর গোপনে বিয়ে হয়। সেই বিয়েটা শুধু কিছু বন্ধু বান্ধবী ছাড়া কেউ জানেনা। তারপর একদিন বুঝতে পারলাম, আমি “মা” হতে যাচ্ছি। এবার আমাদের বিয়ের বিষয়টা প্রকাশ করা
অতি জরুরি। হঠাৎ দুটো ঘটনায় আমার পুরো বিশ্ব বদলে গেলো। খবর পেলাম। আমার গুণধর স্বামী,
তার পরিবার এর ইচ্ছায় বিয়ে করেছে,মাস দুই।
চারদিকে অন্ধকার মনে হলো৷ সমাজ তো আমায় ছেড়ে দেবে না। আমি অবিবাহিত,তখন ৪ মাসের অন্তঃসত্ত্বা।
কেউ তো বিশ্বাস করবেনা,আমি বিবাহিত।
কারণ আমার গুণধর স্বামী, কাউকে কিছু জানাতে বারণ করেছে। আমায় সোজাসাপ্টা বলল, বিয়েটা গোপনে হয়েছে, ডিভোর্স ও গোপনেই হবে। এর মাঝেই মা চিরকাল জন্য বিদায় নিয়ে চলে গেলো। এবার হলো মহাবিপদ। এক বান্ধবীর বোন বাড়িতে চলে গেলাম। গোপনে সেখানে রয়ে গেলাম। বান্ধবীর বোনের কোনো
সন্তান নেই। তিনি ভরসা দিয়ে বলল, বাচ্চাটা আমায় দিও। তুমি মাসগুলো এখানে থাকো। সমাজে তোমার সমালোচনা সম্মুখীন হবার থেকে বিষয়টা গোপনে রেখে দাও৷ এতে তোমারও মঙ্গল। আর আমারও, সমাজ আর আমায় নিঃসন্তান বলে কটু কথা বলতে পারবে না।
অসহায় হয়ে সব মানতেই হলো। কারণ, আমার নিকট আর কোনো উপায় নেই।আর ওদিকে গুণধর স্বামীকে তার তিক্ত কথা অনুযায়ী ডিভোর্স দিলাম।
.
ডিভোর্স এর কাগজে “স্বাক্ষরের পর। তার স্মৃতি মূল্যবান সম্পত্তি।যত্নে রাখা থাকবে মৃত্যু অব্দি।
সে তার সংসার সন্তান নিয়ে ভালো আছে। কিন্তু আমি তাকে আজও ভুলতে পারিনা। সন্তানকে সমাজে
স্বীকৃতি দিতে পারিনা। আমার সন্তান একটা মিথ্যা পরিচয়ে বড় হচ্ছে। মাঝে মাঝে সন্তানকে দেখতে যাই।
সে আমার আপন,তবে তা প্রকাশ করার সুযোগ নেই।
বড় অসহায় বোধ করি। সন্তান আছে,তবে আমি তার প্রকাশিত “মা” নই। মিথ্যা সংসার করেছিলাম কিছুদিন।
এখন সব স্মৃতি স্মরণ ছাড়া আমার নিকট কিছুই নেই।
যতেষ্ট ভালো চাকরি করি। টাকা পয়সা অভাব নেই।
কিন্তু নিজ টাকা দিয়ে “সন্তান” “স্বামী” কে কোনো উপহার দেবার অধিকার নেই। বান্ধবীর বোন চোখ রাঙিয়ে বলেছে,বারবার এখানে এসো না। তোমায় বিপদ থেকে বাঁচিয়েছি। তাই তোমার সন্তানকে নিজের বলে কখনো দাবী করতে পারবেনা।

মিথ্যা সংসার এর মিথ্যা নিয়ে জীবন অতিবাহিত করছি।
আপন বলতে কেউ রইল না। তবে আমার কল্পনায় একটা সুখী সংসার আমার। কল্পনা করি,আমার স্বামী সংসার সন্তান সবাইকে নিয়ে ভীষণ সুখী মানুষ আমি।
কিন্তু কল্পনা ভেঙে বাস্তব উপলব্ধি করলে, হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। সব আছে আমার, তবুও আমি রিক্ত!
এই জীবনে স্বপ্নের সংসার আমার আর হলো না, হবেনা।
কী যন্ত্রণার সাগরে নিমজ্জিত হয়ে বেঁচে আছি।
অথচ আমার স্বামী বেশ ভালো আছে। কত কান্না করেছি। সে আমার কোনো কথা শুনতে আগ্রহ প্রকাশ করে না। যোগাযোগ নেই বহু দিন। জীবন্ত লাশ হয়ে আছি। হলো না আমার সন্তানকে ছোট থেকে বড় হতে দেখা। আপন হয়েও সে আমার পর হয়েই রইল।
এটাই আমার “মিথ্যা সংসার”।
<<সমাপ্ত>>

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories