শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

কাঁধের সাহায্যে ব্যাটিং ও পা দিয়ে বোলিং করে শচীনের নজরে আমির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৮২ বার

মাত্র আট বছর বয়সে বাবার সঙ্গে মিল-কারখানায় কাজ করার সময়ে দুই হাত হারিয়েছিলেন আমির হোসেন। এখন তার বয়স এখন ৩৪। দুই হাত হারালেও আমির এতদিন বসে থাকেননি। কাঁধ দিয়ে ব্যাটিং এবং পা দিয়ে বোলিং রপ্ত করেছেন তিনি। এতেই নজরে এসেছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আমিরের একটি ভিডিও শেয়ার করেন শচীন টেন্ডুলকার। সেখানে আমিরের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন টেন্ডুলকার।
আমিরের ভিডিও শেয়ার করে টেন্ডুলকার লিখেছেন, কেবল আমিরই এই অসম্ভবকে সম্ভব করেছে। আমি তার ভিডিও দেখে খুব আবেগাপ্লুত হয়ে পড়েছি। ক্রিকেটের প্রতি তার ভালোবাসা এবং আত্মত্যাগেরই প্রকাশ পেয়েছে সেখানে। আশা করি, একদিন তার সঙ্গে দেখা হবে এবং তার নাম লেখা একটি জার্সি নেওয়ার সুযোগ হবে। ক্রিকেটকে ভালোবাসা লক্ষ লক্ষ মানুষকে প্রেরণা দেওয়ার এই কাজটা দারুণ লেগেছে।
শেয়ার করা ভিডিওতে দেখা যায়, শচীনের ভারতীয় দলের জার্সি পরা একজন কংক্রিটের নেটে ব্যাটিং অনুশীলন করছেন। দুই হাত না থাকলেও দিব্যি সুস্থ মানুষের মতোই ব্যাটিং ও বোলিং করে যাচ্ছেন তিনি।
জানা গেছে, আমির ভারতের বিজবেহারার ওয়াঘামায় গ্রামে বসবাস করেন। জম্বু ও কাশ্মীরের প্যারা ক্রিকেট (শারীরিক প্রতিবন্ধী) দলের অধিনায়ক তিনি। ২০১৩ সাল থেকে পেশাদার ক্রিকেট খেলছেন তিনি। দুই হাত না থাকলেও তার ক্রিকেটীয় দক্ষতা একজন কোচের নজরে আসে। দুই হাত ছাড়া ব্যাটিংয়ের ক্ষেত্রে তিনি কাঁধ এবং গলা ব্যবহার করেন। আর বোলিং করেন ডান পায়ের সাহায্যে।
এক সাক্ষাৎকারে আমির বলেন, ২০১৩ সালে দিল্লিতে আমি জাতীয় পর্যায়ে খেলেছি। ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলি। এরপর আমি নেপাল, শারজা ও দুবাইয়ে খেলেছি। আমার খেলে দেখে সবাই খুব অবাক হতো। ক্রিকেট খেলার যে শক্তি আমি পেয়েছি, এজন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories